ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

সালাহউদ্দিনকে সিঙ্গাপুর নিতে চান তাঁর স্ত্রী

আপডেট: ০৫:০০ পিএম, ১৯ মে ২০১৫ মঙ্গলবার

timthumb.phpস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : উন্নত চিকিৎসার জন্য   বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে শিলং থেকে সিঙ্গাপুরে নিতে চান তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভারতের শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে সালাহউদ্দিনের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময়  সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি  বলেন, সালাহউদ্দিনের শারীরিক অবস্থা শরীরের অবস্থা খুবই খারাপ। একটানা দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। সালাহউদ্দিনের হৃদরোগের সমস্যা আছে। কিডনির সমস্যাও জটিল আকার ধারণ করেছে। উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই। এ ব্যাপারে বিকেলে আইনজীবীদের সঙ্গে কথা বলব। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারতের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। বাংলাদেশ থেকে অনেকেই এখানে চিকিৎসার জন্য আসে। তাহলে উন্নত চিকিৎসার জন্য সালাহউদ্দিনকে তৃতীয় দেশে নিতে চাচ্ছেন কেন? উত্তরে হাসিনা আহমদ বলেন, গত ২০ বছর ধরে সালাহউদ্দিনের সব চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। হৃদরোগের জন্য তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। রিং পরানো হয়েছে। কিডনির চিকিৎসাও সিঙ্গাপুরেই হচ্ছে। তাই সেখানেই তাকে নিয়ে যেতে চাই। সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারে আইনি জটিলতার বিষয়টি বিবেচনা করছেন কি?- জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে জটিলতা আছে কি না, বুঝতে আইনজীবীদের সঙ্গে কথা বলব। অপরাধ-বিষয়ক আইনজীবী এসপি মাহান্ত ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তার জুনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে। পরে মাহান্তর সঙ্গে দেখা করে এ নিয়ে বিস্তারিত কথা বলব। দ্বিতীয় দিনে স্বামীর সঙ্গে কী কথা হলো জানতে চাইলে হাসিনা আহমেদ বলেন, পারিবারিক বিষয় ও বাচ্চাদের নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। সালাহউদ্দিনের সঙ্গে দেখা করার আগে দুপুরে শিলংয়ের লাশুমের এলাকায় অপরাধ-বিষয়ক আইনজীবী এসপি মাহান্তর চেম্বারে যান হাসিনা আহমেদ। এসপি মাহান্ত এ সময় আদালতে না থাকায় হাসিনা তার কনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। এদিকে সোমবার (১৮ মে) সিভিল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে দ্রুত দেশে ফেরার অভিপ্রায় ব্যক্ত করলেও খুব শিগগিরই দেশে ফেরা হচ্ছে না সালাহউদ্দিন আহমেদের। ১৯.০৫.২০১৫