সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা বগিটি উদ্ধারে কাজ শুরু করে। তারা প্রথমে লাইনটি মেরামত করে ও পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি লাইনে বসায়। এরপর সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ছয় দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগির চারটি চাকা কাছাকাছি স্থানে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির বগিরই সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর নগরের বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একই বগি লাইনচ্যুত হয়।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার