‘সিঁড়ি না পাঠালে মারা যাবো’, ভবনের ভেতরে নারীদের আকুতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না- ফেসবুক লাইভে কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর এক আটকে পড়া নারী। তিনি বলছিলেন- আমরা অনেক্ষণ ধরে আটকা আছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন।
ওই লাইভে দেখা গেছে, ভেতরে নারীসহ অনেকে আটকা পড়েছেন। এসময় তারা চারিদিকে দৌড়াতে থাকেন। তাদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে মুখে ঢেকে রেখেছিলেন।
বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
ভবনটি থেকে বেরিয়ে আসা কয়েকজন জানান, আগুন লাগার পরপরই অনেকে দ্রুত ভবনটি থেকে বেরিয়ে আসেন। আর যারা বুঝে উঠতে পারেননি তারা ভবনটির ভেতরে আটকা পড়েছেন। ভেতরে অনেক লোক এখনো আটকা পড়েছেন বলে জানান তারা।
আগুনের লেলিহান শিখা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ায় অনেকে প্রাণ বাঁচাতে নিচে লাফ দিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করছেন। আবার অনেকে কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করছেন। আর যারা এখনো ভেতরে আছেন তাদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





