সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার
সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় সুবর্ণা ( ৯ ) ও ইশা (২) নামে দুই বোন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে সুবর্ণা ঘটনাস্থলে ও ইশা ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।নিহত সুবর্ণা ও আহত ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ইস্রাফিল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারি পলাতক রয়েছে।
এদিকে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিশু সুবর্ণা ও তার ছোট বোন ইশা বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় ঢাকাগামী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত হয়। ছোট বোন ইশা গুরুতর আহত হলে মুমুর্ষু অবস্থায় তাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ আরও জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


