সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার টাকা কোনো শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়কেই বহন করতে হবে। একইসঙ্গে সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী করা রিটের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে শিক্ষার্থীদের পক্ষ ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষ ছিলেন এওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।
আপিল বিভাগ আদেশে বলেছেন– জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।
এরআগে ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।
বার কাউন্সিলের আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে। এদিন আপিল বিভাগে সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ আদালতে হাজির হতে বলেন।
সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ সকালে আদালতে হাজির হন। তার বক্তব্য শোনেন আদালত। পরে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
পরে আইনজীবীরা জানান, বিশ্ববিদ্যালয় জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







