সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ঢাবি উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার
সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ঢাবি উপাচার্যের
সরস্বতী পূজার দিন রাজধানী ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের একাংশ। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
এ সময় উপাচার্য অসাম্প্রদায়িক চেতনার দিক বিবেচনা করে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে চলমান শিক্ষার্থীদের আমরণ অনশনে একাত্মতা প্রকাশের সময় এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে ৩০ তারিখ নির্বাচনের দিনক্ষণ ঠিক করার আগে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল যে, এই তারিখটি কোনো মূল্যবোধ, কোনো চেতনার পরিপন্থী হয় কি না।’
উপাচার্য বলেন, ‘৩০ তারিখ যে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো এটি কোনো ব্যক্তি গোষ্ঠী বা জাতি থেকে আসেনি। এটি বানানো। তাই আমি মনে করি যদি আইন-আদালতের কোনো ঝামেলা না থাকে তাহলে অসাম্প্রদায়িক চেতনার দিকটি বিবেচনা করে আর কালবিলম্ব না করে নির্বাচন কমিশনের এই তারিখটি পরিবর্তন করা উচিত।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, ডাকসু ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে অনশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, অপূর্ব চক্রবর্তী, অর্ক সাহা, সবুজ কুমার, জয়ন্ত বণিক, সুকেশ দেবনাথ, রবিউল আউয়াল রবি ও ভবতোষ চন্দ্র রায়। তাদেরকে অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




