সিদ্ধান্তহীনতায় মিমি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৬ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
প্রেমে পড়েছেন মিমি চক্রবর্তী। বাড়ির লোক জানতেই বিয়ের দিনক্ষণ সব ঠিক। আপাতত জোর কদমে চলছে এনগেজমেন্টের প্রস্তুতি।
সবই এগোচ্ছিল একদম প্ল্যানমত। কিন্তু সব কিছু গন্ডগোল করে দিল একটি অ্যাসাইমেন্ট। এতদিন ধরে যে কাজটির জন্য অপেক্ষা করেছেন নায়িকা অবশেষে তা এসেছে ঝুলিতে। কিন্তু ভাগ্যের এমন ফের এনগেজমেন্টের দিনই পড়তে হলও অ্যাসাইমেন্টটা। তারই জেরে এখন দোনামোনায় পড়েছেন অভিনেত্রী। বিয়ে করবেন! নাকি স্বপ্নের পিছনে ছুটবেন!
যদিও মিমির হয়ে পুরো সিদ্ধান্তটা নেবেন মৈনাক ভৌমিক। কারণটি খুবই সহজ। এই গল্পের পরিচালক যে তিনিই। কথা হচ্ছে ‘ক্রিসক্রস’ ছবির। যেখানে মিমিকে (ইরা) দেখা যাবে কলকাতার এক ইংরেজি ট্যাবলয়েডের ফটো-জার্নালিস্টের চরিত্রে। যে কাহিনিতে ‘গানের ওপারে’-এর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিমি ও অর্জুনকে।
স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস ‘ক্রিসক্রস’ পরিচালক মৈনাকের আগামী সিনেমার রশদ। যে কাহিনির পরতে পরতে রয়েছে নারীদের কথা। তাদের স্বপ্নের গল্প। লড়াইয়ের কাহিনি। যেখানে মিমি ছাড়াও পরিচালকের যোদ্ধা নুসরত জাহান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কার সরকার ও জয়া আহসান। চিত্রনাট্য অনুযায়ী নুসরত একজন উঠতি অভিনেত্রী। যে কমপ্রোমাইজ করতে নারাজ। এদিকে বিধবা মা আর প্যারালাইজড ভাই নিয়ে নুন আনতে পান্থা ফুরায় অবস্থা।
একই সঙ্গে এই গল্পে রয়েছে, স্বপ্নকে পেছনে ঠেলে ফেলে এক মায়ের লড়াইয়ের কথা। যার মেয়েকে টাকার অভাবে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই টাকা জোগার করতে রং, তুলি ক্যানভাস তুলে রেখে, কাজ খুঁজতে বেরোয় সুজি (প্রিয়াঙ্কা সরকার)। কারণ সে সিঙ্গেল মাদার। রয়েছে এক অসহায় বউয়ের (সোহিনী সরকার) কথা। জীবনের সুখ-ভোগ থেকে সে বঞ্চিত। স্বামী তার নপুংসক। আর গোঁদের ওপর বিষ ফোঁড়া দেওর। যে তাঁকে বিরক্ত করে চলে।
তবে এসব ছাড়িয়ে টলিপাড়ার মোস্ট ইন্টারেস্টিং ‘ক্রিসক্রস’ ক্যারেক্টার হল মিস সেনের। যে চরিত্রে অভিনয় করার কথা ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। পরে শোনা গিয়েছিল, রাইমা সেন, তনুশ্রী সরকার ও ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। তবে শেষে ফাইনাল হল জয়া আহসানের নাম। মিসেস সেন কেরিয়ারের দিক থেকে সফল হলেও ব্যক্তিগত জীবন তার মোটেও সুখের নয়। বর তাকে ছেড়ে চলে গিয়েছে। একাই থাকেন। মেজাজি। তার চরিত্রের বৈশিষ্ট্যই হল সে সুপার স্নব।
এই অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে গৌরব চক্রবর্তী, মৈনাক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশিষ ও ঋদ্ধিমাকে। আপাতত কলকাতার অলিগলিতে চলছে ‘ক্রিসক্রস’-এর শ্যুটিং।
(ভারতিয় পত্রিকা অবলম্বনে)
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







