ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২০:৫০:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সিনোফার্মের আরও ২০ লাখ টিকা এলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৮ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ ডোজ টিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম দফার টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এরপরে রাত ৩ টায় ভিন্ন একটি ফ্লাইটে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন থেকে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি উড়োজাহাজ ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে। দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি উড়োজাহাজ ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়ে।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, ১৭ জুলাই চীন থেকে ২ মিলিয়ন ডোজ টিকা আসবে। এগুলো সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা টিকা।

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। শনিবারের ১০ লাখসহ সিনোফার্ম থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা এসেছে। চুক্তি অনুযায়ী, ৩ মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

-জেডসি