ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সিন্ধুকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মারিন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:২১ পিএম, ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

ভারতের পি ভি সিন্ধুকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করলেন স্প্যানিশ ক্যারেলিনা মারিন৷ ফাইনালে একপেশে ম্যাচে স্ট্রেট গেমে জিতলেন মারিন৷ স্প্যানিশ শাটলারের পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১০৷

 

প্রথম গেমে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে মারিনের গতি ও আক্রমণের সামনে দাঁড়াতে পারেরনি সিন্ধু৷ এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক জিতে অনন্য নজির গড়লেন মারিন৷ অতীতে অলিম্পিকে সিন্ধুকে হারিয়েই সোনা জিতেছিলেন স্প্যানিশ এই শাটলার৷

 

ফাইনাল হারায় রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে৷ এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে টানা দু’বার রুপো জিতলেন ভারতীয় শাটলার৷ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা ভঙ্গ হলেও চ্যাম্পিয়ন ক্যারেলিনা মারিনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সিন্ধু।

 


অন্যদিকে শেষ তিন মেগা ইভেন্টে রুপোতেই থামতে হল সিন্ধুকে৷ ২০১৪ সালে রিও অলিম্পিকে মারিনের কাছে ফাইনাল হেরে রুপো জেতে হায়দরাবাদি এ শাটলার৷ এরপর ২০১৭ ও ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরেও রুপো জিতলেন গোপীচাঁদের শিষ্যা৷

 

বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে এটি সিন্ধুর চতুর্থ পদক জয়৷ এর আগে ২০১৩, ২০১৪ সালে দু’বার ব্রোঞ্জ জিতেছেন পুসারলা৷