ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:৩৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে জয়ী মেরিনা জাহান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে জয়ী মেরিনা জাহান কবিতা

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে জয়ী মেরিনা জাহান কবিতা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ন কবির মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট।

শাহজাদপুর উপজেলার শহীদ স্মৃতি মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কমিশনার ও সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। গত ২ সেপ্টেম্বর সাংসদ হাসিবুর রহমান স্বপন করোনায় মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।