ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৪:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ মহিলা নিহত, আহত ৫

আপডেট: ০৫:২৩ পিএম, ৫ জুন ২০১৫ শুক্রবার

sirajganj_2516স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিরাজগঞ্জ : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ মহিলা নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের আ. হামিদের মেয়ে রেহানা খাতুন ইতি (২২) ও সলঙ্গা থানার বড় গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬)। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম উইমেননিজকে জানান, আজ শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল চেয়ারম্যান মাকের্টের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী ২ মহিলা নিহত ও অপর ৫ জন আহত হন। আহতদের মধ্যে ২জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও একজনকে আশংকাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ০৫.০৬.২০১৫