সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩জন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজের উপর গত রাত সাড়ে ১০টায় বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কা লেগে এক নারীসহ ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো গুরুত্বও আহত হয়েছে অন্তত ৮জন।
মৃতরা হলো-নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)।
আহত ৮জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলো-নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪) একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুর থানার লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫), ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭) ও মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে রফিক (৪০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঝাঐল ওভারব্রীজের উপর পৌঁছলে ঢাকা থেকে নাটোরগামী মাইক্রোবাসটির মুখোমুখী ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ওভার ব্রীজের রেলিংয়ের উপর আছড়ে পড়ায় মাইক্রোবাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন তার স্ত্রী পান্না খাতুন ও সেলিম মারা যায় এবং ৮ জন গুরুতর আহত হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








