সিরিজ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দৃশ্য। ছবি : বিসিবি
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচেও দায়িত্ব নিতে পারলেন না ওপেনাররা। অধিনায়ক একপ্রান্ত আগলে রাখলেও পুরো সময় ব্যাটিং করেছেন কচ্ছপ গতিতে। এতে দুইশ পার করার আগেই বাংলাদেশের ইনিংস থামার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ নারী দল।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল।
সিরিজে প্রথমবার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে ফারজানা হক পিংকি (২৬ বলে ১১)। টানা তিন ইনিংসে ব্যর্থ হলেন আরেক ওপেনার শারমিন সুলতানা (২৯ বলে ১৭)। তিন নম্বরে নেমে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেনেনি শারমিন আক্তার সুপ্তা। ৩৬ বলে ২৫ রান করেছেন তিনি।
Advertisement
চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ঠিকই কিন্তু তার ব্যাটিং ছিল কচ্ছপ গতির। ৯০ বল খেলে মাত্র ৪০ রান এসেছে তার ব্যাট থেকে। পুরো ইনিংসে মাত্র একটি বাউন্ডারি মারতে পেরেছেন তিনি।
এতে দুইশ রান পার হওয়ার আগেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। পাঁচ নম্বরে নেমে সেই শঙ্কা কাটিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন মোস্তারি। একপ্রান্ত আগলে রেখে ৮০ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ইনিংসে শেষ বলে আউট হন তিনি।
মোস্তারিকে সঙ্গ দিতে নেমে শেষ দিকে ১৬ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে সহায়তা করেন অলরাউন্ডার রিতুমনি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কাভিসা দিলহারি। দুটি উইকেট নেন নিমাশা মিপেজ। আর একটি করে উইকেট যায় মালকি মাদারা ও চামারি আতাপাত্তু।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








