সিরিয়ায় বিমান হামলা : নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১০ এএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
সিরিয়ার গৌতায় বিমান হামলায় নিহতের অধিকাংশই নারী ও শিশু। গত প্রায় তিন সপ্তাহে নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে মঙ্গলবার বিমান হামলায় ২৪ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে।
দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা অব্যাহত থাকায় সেখানে সহিংসতাপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবারের জরুরি বৈঠকের প্রাক্কালে সেখানে এমন অবস্থার সৃষ্টি হলো। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৭৮ শিশু রয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি বিমান সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হয়েছে।
দামেস্কের কাছে অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ব্যাপক গোলা বর্ষণ করছে। এক সপ্তাহের বেশি আগে নিরাপত্তা পরিষদ ওই এলাকায় এক মাসের অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও সেখানে তুমুল লড়াই চলছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ আরো জানায়, মঙ্গলবার বিমান হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক প্রাণ হারিয়েছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











