ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:০৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সিলেটে উপজেলা পরিষদের ১১০ নারী সদস্যের শপথ গ্রহণ

আপডেট: ০৮:৫৩ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার

SylhetShopoth1437655009স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেট বিভাগের ৩৫টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১১০ জন নারী সদস্য শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ নেন তারা।  শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজানুর রহমান ও উপ-পরিচালক পরিমল সিংহ। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিভাগীয় কমিশনার বলেন, এখন দেশের নারীরা পিছিয়ে নেই। বাংলাদেশের নারীরা দেখিয়ে দিয়েছে পুরুষের মতো সকল কাজে তারা পারদর্শী। তিনি আরও বলেন, নির্বাচিত নারী সদস্যদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তাদেরকে আইন ও অধিকার সম্পর্কে জানতে হবে। জামাল উদ্দীন আহমেদ আরো বলেন, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা বাল্যবিবাহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সকলকে সাথে নিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নারী সদস্যদের সোচ্চার হতে হবে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরাই এ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই উপজেলা পরিষদের নারী সদস্যদেরও পিছনে তাকাবার সুযোগ নেই। ২৪.০৭.২০১৫