ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২:৪৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

সিলেটে গ্যাস ফিল্ডে তেলের সন্ধান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটে গ্যাস ফিল্ডের কূপে তেলের সন্ধান মিলেছে। গত মাসের শেষ দিকে সিলেটের হরিপুরে নতুন একটি কুপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ। এ ঘোষণার ১৪ দিন পর সেখানে তেলের সন্ধান পাওয়া গেছে। 

আজ রোববার (১০ ডিসেম্বর) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ওই কূপে তিনটি গ্যাস স্তরের পাশাপাশি তেলের অবস্থান নিশ্চিত হয়েছি আমরা।  প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। গ্যাস ও তেলের স্তর ভিন্ন ভিন্ন। এখানে ড্রিল করার সঙ্গে সঙ্গেই তেল উঠছে।  প্রতি ঘণ্টায় সেখান থেকে ৩৫ ব্যারেল তেল উঠছে। তবে আপাতত তা বন্ধ রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, পরীক্ষা নিরীক্ষা শেষ করতে ৪ থেকে ৫ মাস লেগে যাবে। আশা করা হচ্ছে আগামী ১৫ থেকে ২০ বছর সেখান থেকে তেল পাওয়া সম্ভব হবে।

এই কূপে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩ দশমিক ১০০ বিলিয়ন ঘনফুট বলেও জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বিপু আরও বলেন, ৩৫ বছর আগে হরিপুরে তেলের সন্ধান মিলেছিল। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি।

২০২৬ সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা প্রকাশ করে তিনি জানান, নতুন গ্যাস সংযোগে শিল্পখাতকে গুরুত্ব দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।