সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
মাজার জিয়ারত পর্ব সেরে বিকেল ৩টায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অতীতের মতোই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা৷
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা। নগরের হযরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার ও সমাবেশস্থল আলিয়া মাদরাসা ময়দানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগে থেকেই বিশেষ বাহিনী ও পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে সমাবেশস্থল মাদরাসা মাঠ। মঙ্গলবার থেকে মাঠ সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
সূচি অনুযায়ী: বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
পরদিন ৩০ ডিসেম্বর নিজ জেলা গোপালগঞ্জ, তারপর মাদারীপুরে যাবেন তিনি। ওই দিন প্রথমে গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। তারপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে











