ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সিলেটে স্ত্রী ও দুই সন্তানকে হত্যায় গ্রেফতার হলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট পল্লীতে ছেলে ও মেয়েসহ স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী হিফজুর রহমানকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন গুরুতর আহত অবস্থায হিফজুর রহমানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজানুর রহমান (১০) ও মেয়ে তানিশা (৩)।

এ ঘটনায় বুধবার রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, চিকিৎসাধীন হিফজুর রহমান বর্তমানে সুস্থ আছেন। আগামীকাল রোববার (২০ জুন) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেবেন। রোববাই তাকে আদালতে তোলা হবে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড আবেদন করবে।

-জেডসি