সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি প্রায় সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের প্রকৌশলী মোজাম্মেল হক।
তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শনিবার রাতে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এতে বগি ছিল ১৪টি। ট্রেনটি সিলেটের দক্ষিণ সুরমায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে মোগলাবাজার স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি সিলেট স্টেশনের প্রকৌশলীরা ও অন্যান্য উদ্ধারকারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলওয়ের কর্মীরা। বগিটি উদ্ধার করায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে এখন বগিটি উদ্ধার হওয়ায় দিনের অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









