সিলেটের সড়কে ঝরল একই পরিবারের চারজনসহ ৫ প্রাণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ, একই উপজেলার মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা। আহতরা হলেন- মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম।
পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে যাওয়ার পর গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জৈন্তাপুর থানার অসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



