সীমিত পরিসরে আদালত চালু রাখার সিদ্ধান্ত স্থগিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
সীমিত পরিসরে আদালত চালু রাখার সিদ্ধান্ত স্থগিত
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে প্রায় একমাস ধরে আদালত বন্ধ থাকায় আইনজীবীদের দাবি এবং বিচার প্রার্থীদের কথা চিন্তা করে সীমিত পরিসরে আদালত চালু রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আজ শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন আগের ওই আদেশ স্থগিতের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে সপ্তাহে দু’দিন জামিন শুনানি করার আদেশ অনির্দিষ্টকালের জন্য এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে একটি করে বেঞ্চ চালু রাখার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়েছে। তবে এ বিষয়ে আগামীকাল রোববার সব বিচারপতির উপস্থিতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। এই সভা থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।
জানা গেছে, গত ২৩ এপ্রিল উচ্চ আদালত ও অধস্তন আদালত সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত জানিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিমকোর্টের দুটি বিভাগে একটি করে বেঞ্চ চালু রাখার সিদ্ধান্ত জানিয়ে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয়সমূহ শুনানির নিমিত্ত ছুটিকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। তা ছাড়া ছুটিকালীন সময়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ওবায়দুল হাসান সব অধিক্ষেত্রের জরুরি বিষয়সমূহ শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। আদালত পরিচালনার কর্মপন্থা নির্ধারণ এবং সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুনের বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অধস্ত আদালতের প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজকে এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজকে ছুটিকালীন সময়ে তার সুবিধামতো প্রতি সপ্তাহে যেকোনো দু’দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা ছুটিকালীন সময়ে তার/তাদের সুবিধামতো প্রতি সপ্তাহে যেকোনো দু’দিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির (কারাগারে থাকা হাজতী আসামির আবেদনসহ) সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করা হলো।
আজ শনিবার পৃথক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন কোর্ট চালু রাখার সিদ্ধান্ত স্থগিত করে।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক


