সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন । গত রোববার অনুষ্ঠিত সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় এগিয়ে রয়েছে রক্ষণশীল দলগুলোর জোট। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছে দেশটির প্রথম নারী সরকারপ্রধান মাগডালেনা অ্যান্ডারসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সময় বুধবার (১৪ সেপ্টেম্বর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে মাগডালেনা অ্যান্ডারসন জানান, আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তিনি বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটা সংখ্যাগরিষ্ঠতা। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বুধবার পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে ১৭৬টিতে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী পদে মাগডালেনা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।
গত বছরের নভেম্বরে স্টেফান লোফভেনের পদত্যাগের পর সুইডেনের প্রধানমন্ত্রী হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন। ৫৪ বছর বয়সী মাগডালেনা অ্যান্ডারসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।
সূত্র: বিবিসি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









