সুখবর পেলেন রাবেয়া-ফাহিমা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।
ব্যাট হাতে কারিশমা দেখিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ব্যাটসম্যান সোবহানা মোস্তারী এবং ফাহিমা খাতুন। ১৫ ধাপ এগিয়ে মোস্তারী রয়েছেন ৭০ নম্বরে। লেগ স্পিনিং অলরাউন্ডার ফাহিমা এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৯২ নম্বরে।
দুই অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক বিশ্বকাপের মঞ্চে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি, যার প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। ৭ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে আছেন ফারজানা। জ্যোতি পিছিয়েছেন ৯ ধাপ, আছেন ৩৬তম স্থানে।
বাংলাদেশিদের মধ্যে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন শারমিন আক্তার সুপ্তা, আছেন ৩১তম স্থানে।
বোলারদের মধ্যে ২ ধাপ পিছিয়েছেন নাহিদা আক্তার, শীর্ষ দশ থেকে বাইরে গিয়ে এখন ১১ নম্বরে রয়েছেন তিনি। রাবেয়া খান এগিয়েছেন ৩ ধাপ, রয়েছেন ১৮তম স্থানে। ফাহিমা খাতুন ১৮ ধাপ উন্নতি করে রয়েছেন ২৭তম স্থানে। মারুফা আক্তার ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৫ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এগিয়েছেন রাবেয়া এবং ফাহিমা। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া। অন্যদিকে ফাহিমা এগিয়েছেন ১৫ ধাপ, রয়েছেন ২৭তম স্থানে।
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা টাইগ্রেসরা পরে হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে। তবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার খুব কাছে গিয়ে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







