সুখী দেশের শীর্ষে ফিনল্যান্ড, অসুখী আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষে ফিনল্যান্ড। আর অসুখী দেশ হয়েছে আফগানিস্তান। তালিকায় সেরা ১শ’ দেশের মধ্যে ঠাঁই হয়নি বাংলাদেশের। গেল বছরের চেয়ে ২৪ ধাপ পিছিয়ে এবারের অবস্থান ১১৮ নম্বরে। আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে জাতিসংঘের প্রকাশিত সুখি দেশের তালিকায় এ তথ্য উঠে আসে।
প্রতিবছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস পালন করে বিশ্ববাসী। ২০১২ সালের ১২ জুলাই দিনটিকে সুখ দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।
সেই থেকে প্রতিবছর এইদিনে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ শিরোনামে এবারের প্রতিবেদনে ১৩৭টি দেশকে নিয়ে জরিপ চালিয়েছে সংস্থাটি। যেখানে নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তি স্বাধীনতা, মাথাপিছু আয় এবং দুর্নীতির মাত্রার ভিত্তিতে দেশগুলোকে মূল্যায়ন করা হয়।
এবছরও টানা ষষ্ঠবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল আর পঞ্চম অবস্থানে নেদারল্যান্ডস।
তালিকায় ২৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। প্রতিবেশি দেশটির অবস্থায় ১২৬ নম্বরে।
এবারের তালিকায় সবচেয়ে কম সুখী দেশ হিসেবে তলানিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এর এক ধাপ ওপরে রয়েছে ভঙ্গুর অর্থনীতির দেশ লেবানন।
কানাডা ১৩, যুক্তরাষ্ট্র ১৫ এবং ১৯তম স্থানে যুক্তরাজ্য । যুদ্ধকবলিত ইউক্রেনের অবস্থান ৯২তম । অন্যদিকে রাশিয়ার স্থান ৭০তম ।
এবারের জরিপে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে করোনা পরবর্তী অর্থনীতি ও ইউক্রেন যুদ্ধ। বিশ্বজুড়ে বেকারত্ব ও মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় সুখের সূচকে ব্যাপক রদবদল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











