সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৮ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
অাজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া এখন অসুস্থ। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি বলেন, তার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন, সেই ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে কারাগারে যে অবস্থায় রাখা হয়েছে, তাতে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এ পর্যন্ত খালেদা জিয়ার সব চিকিৎসা যেহেতু দেশের বাইরে হয়েছে, সেজন্যে তাকে জামিন দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত বুধবার খালেদা জিয়াকে একটি দুর্নীতির মামলায় আদালতে আনার কথা ছিল। কিন্তু সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯শে মার্চ বৃহস্পতিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষের তরফ থেকে তাকে জানানো হয়, খালেদা জিয়া অসুস্থ, তাই সাক্ষাৎ করা যাবে না।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


