সুচির অ্যাওয়ার্ড প্রত্যাহার করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০১ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার
দি ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম মিয়ানমার নেত্রী অং সান সুচিকে দেয়া তাদের মর্যাদাপূর্ণ মানবাধিকার অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নিচ্ছে। মিয়ানমারে জাতিগত রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে তেমন কোন ভূমিকা না নেয়ায় বুধবার তার কাছ থেকে এ অ্যাওয়ার্ড প্রত্যাহারের কথা জানায় দি ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম।
মিয়ানমারে সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের কারণে ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান অং সান সুচি। দি ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম বার্মার জনগণের স্বাধীনতা ও মর্যাদার জন্যে সুচির সাহসী নেতৃত্ব ও ব্যক্তিগত ব্যাপক স্বার্থ ত্যাগের জন্যে তাকে ছয় বছর আগে এলি উইজেল অ্যাওয়ার্ড প্রদান করে।
কিন্তু এখন মিউজিয়ামটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর গণহত্যা চালানোর যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সুকির নিষ্ক্রিয়তার কারণে তার কাছ থেকে এ এওয়ার্ড প্রত্যাহার করা হচ্ছে।
সুচিকে লেখা এক চিঠিতে মিউজিয়ামটি আরো বলছে, সামরিক বাহিনী ২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করলে আমরা আশা করেছিলাম, আপনি তাদের এই বর্বরোচিত হামলা বন্ধে পদক্ষেপ এবং এর নিন্দা জানাবেন।
কিন্তু দেখা গেল এর পরিবর্তে সুকির দল ন্যাশনাল লীগ ডেমোক্রেসি জাতিসংঘ তদন্ত দলকেও সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে।
এমনকি দলটি গণহত্যা ও প্রতিবেশী বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশ নিয়ে রিপোর্ট করতে সাংবাদিকদের বাধা দিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসী বাহিনীর নির্মম নির্যাতনের শিকার এলি উইজেল ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় মানবাধিকার নিয়ে কাজ করেন এবং ১৯৮৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











