ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৭:৩৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

সুচির পুরস্কার প্রত্যাহার করছে দ. কোরীয় ফাউন্ডেশন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

মিয়ানমারের  নেতা অং সান সুচিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের দেয়া পুরস্কার তারা প্রত্যাহার করে নেবে।

সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। আজ মঙ্গলবার আয়োজকরা এতথ্য জানান।

সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সুচি ওই সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি।

তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে গণতন্ত্রের পক্ষের এক সময়ের সদা সোচ্চার থাকা এ নেত্রী একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যা এখনও অব্যাহত রয়েছে।

মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে এএফপি’কে বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী।’

তিনি আরো জানান, এরফলে ফাউন্ডেশনের বোর্ড সোমবার সুকির এ পুরস্কার প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

এই বিভাগের জনপ্রিয়