সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুজন নারী ও দুটি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একটি শিশু।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার সময় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর আছানপুর ও মদনাকান্দী গ্রামের মধ্যবর্তী তেগাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নৌকাডুবিতে নিহতরা হলেন, জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪৫), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরোদ সরকারের স্ত্রী কল্পনা সরকার (৪৫), নিরোদ সরকারের ভাতিজি রুদ্রা সরকার (৬) ও নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)। আহত হয়েছে নিরোদ সরকারের ছেলে নিরব সরকার (১০)। রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর বাজারের সাপ্তাহিক হাটবার থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ৫০ থেকে ৬০ জন যাত্রী ও রড-সিমেন্টসহ বিভিন্ন মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দী গ্রামে আসছিল। অতিরিক্ত যাত্রী ও ভারী মালামাল পরিবহনের জন্য নৌকাটি রাতে বৌলাই নদীর তেগাঙা নামকস্থানে হঠাৎ করে ডুবে যায়। সবাই সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও দুই মহিলা ও দুই শিশু নদীতে ডুবে মারা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। আহত এক শিশুকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নৌকা ডুবিতে মারা যাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ ও কমলাকান্দার তিনজন জামালগঞ্জের দুর্গাপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিলেন। নোয়াপাড়া গ্রামের বিউটি চক্রবর্তী মধ্যনগরের বাবার বাড়ি থেকে নিজবাড়িতে ফিরছিলেন। পথে নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার রাতেই স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।
দুর্গাপুর গ্রামের রন্টু তালুকদার বলেন, ‘হাতনি ও ভাটিপাড়া গ্রামের ৪ জন বেড়ানোর জন্য আমাদের গ্রামে আসছিলেন। কিন্তু গ্রামের কাছাকাছি এলাকায় এসে নৌকাটি হটাৎ করে ডুবে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।’
বেহেলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ তালুকদার বলেন, ‘অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে ও রাতের অন্ধকার হওয়ার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ঈশ্বর রক্ষা করেছেন না হলে আরও অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। এমন ঘটনায় এলাকার সবাই মর্মাহত।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের তথ্য অনুযায়ী যাত্রীবাহী নৌকায় অতিরিক্ত ও ভারী মালামাল পরিবহনের কারণে নৌকাটি ডুবে গিয়েছিল। খবর পেয়ে আশপাশের লোকজন নৌকার যাত্রীদের উদ্ধার করে।এসময় চারজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। কোন অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে চার জনের লাশ রাতেই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





