সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে খালে বাস, নিখোঁজ ২১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে প্রবেশ করছিল। সুনামগঞ্জে প্রবেশের আগে জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। বাসে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত ২১ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছেন বলে সাঁতার কেটে বেঁচে আসা যাত্রীরা তাদের জানিয়েছেন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। সাঁতরে উঠে আসাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল


