সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার
সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবাড়িয়া চর থেকে বাঘের মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে বাঘের মরদেহটি উদ্ধার করেন শরণখোলা স্টেশনের বনরক্ষীরা। আজ শনিবার ময়নাতদন্ত শেষে বাঘের মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে তারা বাঘটির মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট উচ্চতার বাঘটি গত চার-পাঁচ দিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হয়েছে। জোয়ারের পানিতে এটি ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।
নাম প্রকাশ না করা শর্তে সুন্দরবন সংলগ্ন এলাকার এক সমাজ সেবক বলেন, হরিণ ও বাঘ শিকারী চক্র বিষ টোপ দিয়ে এ বাঘ হত্যা করে থাকতে পারে।
মোরেলগঞ্জ প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিএম আ. কুদ্দুস বলেন, ময়নাতদন্ত শেষে বাঘটির আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত ঢাকায় ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে এবং সেখান থেকে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!








