ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২:৩৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বনবিভাগ। শুক্রবার (২ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন ভ্রমণে না আসার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

-জেডসি