ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তায় আজ সকাল সাড়ে ১০ টায় মোটরসাইকেল দুর্ঘটনার তাসলিমা আক্তার (২৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।

মৃত শিক্ষিকা চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে এবং উপজেলার দক্ষিণ পূর্ব চরলক্ষী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, আগামী বুধবার তার বিয়ের দিন ধার্য ছিল। নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে পাশের একটি স্কুলে দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পথে চৌরাস্তা এলাকায় কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষিকার মৃত্যু হয়। এসময় চালক সামান্য আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।