সুবর্ণচরের হতভাগা সেই নারীর আরও খণ্ডিত অংশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৫ টুকরো করে হত্যার ঘটনায় শরীরের খণ্ডিত নিখোঁজ আরও দুইটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে নারীর শরীরের কাটা চারটি অংশ আলাদাভাবে উদ্ধার হলো। তবে এ ঘটনার রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকাল ১১টায় চরজব্বর থানা পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একাধিক আবাদি ধানক্ষেত থেকে শরীরের খণ্ডিত নিখোঁজ অংশগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে- গলা থেকে বুকের অংশ ও দুটি পা। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবির বুধবার রাতে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।স্বামী ও এক ছেলের মৃত্যুর পর থেকে ওই নারী হাঁস মুরগি পালন করে নিজের সংসারের খরচ বহন করতেন।
নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি 'টুকরো মরদেহ' দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করি- এটি আমার মায়ের মরদেহ।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ঘটনায় নিহত নারীর ছেলে হুমায়ুন কবির অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা










