ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:০৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সুবর্নার একক চিত্র প্রদর্শনী ‘অন্বেষণ’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি ২৭ এ অবস্থিত ইএমকে সেন্টারে চলছে শিল্পী সুবর্না মোর্শেদার একক চিত্র প্রদর্শনী ‘অন্বেষণ’। প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রফেসর জামাল আহমেদ, প্রফেসর আনিসুজ্জামান ও মনের বন্ধুর তাওহিদা শিরোপা।

শিল্পকর্মের বিষয়ে সুবর্না মোর্শেদা বলেন, ‘লিথোগ্রাফ, সায়ানোটাইপ, পেন্সিল স্কেচ, জলরং- বিভিন্ন মাধ্যমে করা মোট ৪২টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শো-টি কিউরেট করেছেন দৃকের কিউরেটর রেজাউর রহমান।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অন্বেষণ মানে তো খোঁজ। এই খোঁজ হলো আত্ম-অন্বেষণ। নিজেকে খোঁজার যে তাগিদ, আমার মধ্যে সেটা সবসময়ই কাজ করে। এই তাগিদ থেকেই আমার কাজের শুরু বলা যেতে পারে। সবসময় মনে হয়, নিজেকে খোঁজার চেয়ে কঠিন কিছু নাই। গত দুই বছরে সেই খোঁজার তাগিদ আরো তীব্র হয়ে উঠেছে। আমার ছবিগুলো যেন জীবনের মত! আমার জীবন যেন আমার ছবির মতো!’