সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার স্বেচ্ছাসেবী সংগঠন 'বৃন্তের'
আপডেট: ০৯:৫০ এএম, ১১ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’। শুক্রবার ক্যাম্পাসের সন্নিকটে নিরিবিলি নামক স্থানে আয়োজিত ওই ইফতার মাহফিলে অংশ নেন বৃন্তের বর্তমান ও সাবেক সদস্য, শুভাকাঙ্খীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী। এছাড়া ৪০-৫০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিতদের সঙ্গে রোজার কষ্ট ভাগ করে নিতে এ মাহফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা ।
বৃন্তের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন ফয়সাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃন্ত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে। আমরা মূলত আমাদের নিজস্ব অর্থায়নে ও সবার সহযোগীতায় যতদূর সম্ভব সুবিধাবঞ্চিত শিশুদের ও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এছাড়াও আসছে ঈদে সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদবস্ত্র বিতরণের মতো আরো বেশ কিছু পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান তিনি। এ জন্য তিনি সবার সহযোগীতাও কামনা করেন।
ইফতার মাহফিলে উপস্থিত বিশ্ববিদ্যালরের সাবেক শিক্ষার্থী মুরাদুজ্জামান ক্যাম্পাসলাইভকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে যুক্ত হয় তাহলে এসব অনাথ, সুবিধাবঞ্চিত যারা নানাকারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের তথা পুরো জাতির উপকার হয়। এসব স্বেচ্ছাসেবী কাজে সবার এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন ।
উল্লেখ্য, বৃন্ত গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা মূলত স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ সামাজিক সংগঠন । বৃন্ত কাজ করে যাচ্ছে এসব বঞ্চিত মানুষদের মৌ্লিক চাহিদাগুলো পূরণ করার উদ্দেশ্যে। বিনামূল্যে রক্তদান কর্মসূচী দিয়ে সংগঠনের যাত্রা শুরু করেছিল বৃন্ত। তবে ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ কর্মসূচীসহ আরও অন্যান্য পদক্ষেপ এর জন্য প্রশংসিত হয়ছে বৃন্ত।
১১.০৭.২০১৫
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











