ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৮:৫০:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

সুভাষিণী মিস্ত্রিকে নিয়ে দেবে’র তথ্যচিত্র

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৯ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

দেবের সিনেমায় উঠে আসছেন পদ্মশ্রী প্রাপ্ত সুভাষিণী মিস্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসে `কবীর`-এর জন্য সাংবাদিক সম্মেলনে এসে সুভাষিণী মিস্ত্রির বায়োপিক বানানোর কথা ঘোষণা করলেন প্রযোজক দেব।

দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্সের তরফে করা সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুভাষিণী মিস্ত্রিও।  উপস্থিত ছিলেন তাঁর ছেলে অজয় মিস্ত্রিও। এদিন সুভাষিণী মিস্ত্রিকে ফুল দিয়ে সম্বার্ধনাও জানানো হয় দেবের প্রযোজনা সংস্থার তরফে।

১৯৭১ সালে মাত্র ২৩ বছর বয়সে স্বামীকে হারান সুভাষিণী দেবী৷ চার সন্তানকে নিয়ে শুরু হয় নতুন লড়াই৷ জীবন সংগ্রামে টিকে থাকতে শুরু করেন পরিচারিকার কাজ৷ সবজি বিক্রি থেকে অন্যান্য আরও বহু কাজ তিনি করেছেন, কিন্তু থেমে যাননি৷ আর এই সংগ্রামই যেন তাকে বহু কিছু শিখিয়েছে এক জীবনে৷ সবজি বিক্রি ও বাড়িতে কাজ করার আয়ে `হিউম্যানিটি হাসপাতাল` গড়ে তুলেছিন সুভাষিণী মিস্ত্রি। ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়েছেন। চিকিৎসক বানিয়েছেন ছেলেকে।  অন্যের জীবনের লড়াইয়ের পথ যাতে মসৃণ হয় তার জন্যই তিনি দাতব্য চিকিৎসালয় গড়়ে তোলেন৷ আর তার এই জীবনাদর্শন, তার এই লড়াই যেন হাজার হাজার সুভাষিণীকে ভরসা জোগায় এগিয়ে চলার ক্ষেত্রে৷ ২০১৮ সালেই সুভাষিণী দেবী পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন৷

আর এমন একজন ব্যক্তিত্বকে নিয়েই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি৷ দেব জানান, ’অনিকেতদা (পরিচালক) এই বায়োপিক নিয়ে বলা মাত্রই আমি হ্যাঁ করে দিয়েছি। আমি চাই প্রযোজক হিসেবে মানুষ আমার ছবি মনে রাখুক। এই বিষয়টি নিয়ে আমি খুবই এক্সাইটেড’৷

ছবির কাস্টিং নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে৷ তবে সব ঠিকঠাক চললে চলতি বছরে বড়দিনেই সিনেমা হলে আসবে এই তথ্যচিত্র৷