ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:৫৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সুষমা স্বরাজকে হাসিনার অভিনন্দন

আপডেট: ০১:৫৭ পিএম, ৯ মে ২০১৫ শনিবার

photo-1431107047স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতীয় লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ায় ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (০৮ মে) রাত ৮টা ৩২ মিনিটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টেলিফোন করলে শেখ হাসিনা এ অভিনন্দন জানান । টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী চুক্তি এবং ২০১১ সালে আমার (শেখ হাসিনা) ও তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চুক্তির ধারাবাহিকতায় এ বিল পাস হয়েছে। এ বিল পাস হওয়ায় সব রাজনৈতিক দল, লোকসভার সব সদস্যসহ ভারতের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দুই দেশের বন্ধুত্বের এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গতিশীল ও জোরদার হবে। গত মঙ্গলবার স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রস্তাবে অনুমোদন করে ভারতের মন্ত্রিসভা। পরের দিন বাংলাদেশের কাছে বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হয় ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায়। বৃহস্পতিবার লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল সর্বসম্মতভাবে পাস হয়। ০৯.০৫.২০১৫