ঢাকা, শনিবার ১১, জুলাই ২০২৬ ২৩:২৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

সুষমা স্বরাজের মৃত্যুতে স্পিকারের শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে (৬ আগস্ট) নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এক শোকবাণীতে স্পিকার বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের শুভাকাঙ্খী ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বন্ধু হারালো।

স্পিকার সুষমা স্বরাজের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও সুষমা স্বরাজের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গভীর শোক প্রকাশ করেছেন।