ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৩০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সুষমার পাশে দাঁড়ালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০৫ এএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

ট্যুইটারে ট্রোল নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রী হেনস্থার তীব্র নিন্দা করেন তৃণমূল নেত্রী মমতা।

 

সোশ্যাল মিডিয়া ট্যুইটারে বেশ সক্রিয় প্রবীণ বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা। সপ্তাহ খানেক ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। এই নিয়ে সোমবার ট্যুইট করেছেন মমতা। প্রবীণ রাজনৈতিক ব্যক্তি সুষমা স্বরাজকে সম্মান কড়া উচিৎ বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।


এদিন ট্যূইটারে মমতা লিখছেন, “সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় স্বুষমা স্বরাজকে আক্রমণ করা হচ্ছে তার তীব্র নিন্দা করছি। উনি(সুষমা স্বরাজ) ওকজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি। আমাদের সকলের উচিৎ পরস্পরকে সম্মান কড়া এবং কখনই পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হওয়া উচিৎ নয়।”

 

ঘটনার সূত্রপাত পাসপোর্ট অফিসে মুসলিম দম্পতিকে হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে৷ অভিযোগ লখনউ অফিসে পাসপোর্ট করাতে যান তনভি শেঠ ও তার স্বামী মহম্মদ সিদ্দিকি৷ দম্পতিকে পাসপোর্ট দেওয়া হবে না বলে জানায় পাসপোর্ট অফিস৷ মুসলিম হওয়া সত্ত্বেও তনভি নিজের পদবি বদলাননি৷ সেই কারণেই পাসপোর্ট পাবেন না ওই দম্পতি বলে জানায় পাসপোর্ট অফিস৷

 

ট্যুইটারে বিদেশমন্ত্রীকে বিষয়টি জানান ওই দম্পতি৷ সঙ্গে সঙ্গেই তৎপর হন সুষমা৷ তড়িৎগতিতে বদলি হয় ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসের আধিকারিকের৷ পাসপোর্টও পেয়ে যান মুসলিম দম্পতি৷ গোটা ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হন সুষমা৷ বিষয়টি মেনে নিতে পারেনি সুষমার সমর্থকরাও৷ মন্ত্রীকে নিয়ে নানা কটূক্তি শুরু হয়৷

 

ইউরোপ সফর থেকে দেশে ফেরার পর ট্রোলের বিষয়ে অবগত হন মন্ত্রী৷ দেরি না করেই বিষয়টির উপর ভোটাভোটির কথা বলেন৷ ট্যুইটারে জনতার মতামত চান সুষমা৷ বিরাট অংশের মানুষ সুষমাকে সমর্থনও করেন৷

 

এর আগে এই একই ঘটনা নিয়ে বিদেশমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন জম্মু-কাশ্মীরের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি সুপ্রিমো মেহেবুবা মুফতি৷ ট্রোলারদের উদ্দেশ্য করে ট্যুইটারে লিখছিলেন, “এই ট্রোল ভয়ানক৷ বিদেশ মন্ত্রীই পার পাচ্ছেন না, তাহলে দেশের মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন৷” মেহেবুবার ট্যুইট ছিল সুষমার সমর্থনে পুরোপুরি নারীর নিরাপত্তাক উদ্দেশ্য করে৷

 

সুষমার ট্যুইট হেনস্থার তীব্র নিন্দা করে পাল্টা ট্যুইট করেন মুফতি৷ সুষমাকে সমর্থনের পাশপাশি তার বিরুদ্ধে করা ট্যুইটগুলির জবাবও দেন৷ জানান, কেন সুষমা স্বরাজকে টার্গেট করা হচ্ছে? মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, তাহলে কেন এই হেনস্থা? মুফতির ট্যুইটকে সমর্থন করেছিলেন সুষমা স্বরাজও৷