ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

সূবর্ণচরে গণধর্ষণ: মূলহোতা রুহুল আমিন আ’লীগ থেকে বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ এএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

নোয়াখালীর সূবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিন

নোয়াখালীর সূবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিন

নোয়াখালীর সূবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃার করা হয়েছে। তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গ্রেফতার রুহুল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালণ করছিলো।

শুক্রবার রাতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক। 

তিনি বলেন, আজ থেকে দলের সব কার্যক্রম থেকে রুহুল আমিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে। সে আমাদের সঙ্গে আরো কোনো কাজ করতে পারবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন সূবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরজুবলী ইউনিয়নের চেয়ারম্যান হানিফ চৌধুরী, সহ-সভাপতি ছানাউল্যা বিকম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ।

ধানের শীষে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার মূলহোতা ও ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) রুহুল আমিনকে গত বুধবার গভীর রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। 

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বেচু ব্যাগা গ্রামের আবু কাশেমের ছেলে। 

ধানের শীষে ভোট দেয়ায় নির্বাচনের দিন রাতে ওই নারীকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও নৃশংসভাবে জখম করার ঘটনায় রুহুল আমিনকেই নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত করে আসছিলেন ওই নারীর স্বজনরা। 

এ ঘটনায় এজাহারে থাকা ৯ জনের মধ্যে মূলহোতা রুহুল আমিনসহ ছয়জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।