ঢাকা, সোমবার ১৬, মার্চ ২০২৬ ১৩:৪১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট ‘হ্যামনেট’-এ অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস

সেই মেয়েটার কি জানি কি নাম ছিল

সুমি ইসলাম | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

সুমি ইসলাম

সুমি ইসলাম

ওই মেয়েটার ছোট্ট একটা নাম ছিল,
মুখটাতে মায়াবতীর ভাব ছিল,
সেই মেয়েটার মুখে শুধু হাসি ছিল
সেই হাসিতে কি জানি কি যাদু ছিল।

পিঠ ছড়ানো মেঘ কালো তার চুল ছিল
দুই বেনুনিই নয়নতারা ফুল ছিল,
ছবির মতো নিজের একটা ঘর ছিল,
সবার সাথেই তার যে অনেক ভাব ছিল
সেই মেয়েটার কি জানি কি নাম ছিল।

ওই মেয়েটার চোখে রঙিন স্বপ্ন ছিল
মানুষ হবার হাজার রকম পন ছিল
প্রজাপতির ডানায় চড়ে উড়ছিল
ফুলের মাঝে সেও একটা ফুল ছিল।

ওই মেয়েটার কাল সকালে স্কুল ছিল,
স্কুলে তার কি জানি কি ভুল হলো
সেগুলো কি অনেক বড় পাপ ছিল?
ক্ষমা চাওয়া বড্ড বেশি ভুল হলো,
আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল,
সেই মেয়েটার কি জানি কি নাম ছিল।