ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৭:১২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সেই ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদকে বরিশালে বদলি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক সাঈদা শওকত জেনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে।

তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে বলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। যদিও তার দাবি, কোনো বিশেষ ঘটনা নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে। তিনি জানান, বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।

করোনার লাগাম টানতে সরকার আরোপিত বিধিনিষেধের পঞ্চম দিনে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয়  ডা. সাঈদা শওকত জেনির। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা হয়। ঘটনার পর পুলিশ ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন পক্ষে-বিপক্ষে বিবৃতিও দেয়।