সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
আপডেট: ০৬:০৩ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে সমগ্র দেশবাসীর গর্ব হিসেবে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সামনে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহম্মদ শফিউল হককে র্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহম্মদ শফিউল হককে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সহায়তার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী সরকার এবং সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহম্মেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহম্মদ শফিউল হকের নিকট আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করেন।
২৬.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











