সেপ্টেম্বরে আরও ৩ রুটে চলবে নগর পরিবহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আরও তিন রুটে ২০০টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহনের বাস সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি (বিআরসিসি)।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র বলেন, ঢাকায় এখন ১৬৪৪টি রুট পারমিটবিহীন বাস চলাচল করছে। আমরা এই অবৈধ বাসগুলোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালাবো। আমরা জানতে পেরেছি, তারা লুকিয়ে লুকিয়ে আমাদের নগর পরিবহনের রুট, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলে আসে। এই বাসগুলো যেখানেই পাবো আমরা জব্দ করবো, ধ্বংস করবো। এ বিষয়ে বিআরটিএ এবং পুলিশ প্রশাসন একমত হয়েছে।
মেয়র তাপস জানান, যাত্রীছাউনি, বাস বে-সহ নতুন তিনটি যাত্রাপথের যেসব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, ৩০ জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এবং আমরা তা চালু করবো ১ সেপ্টেম্বর।
নতুন ৩টি নতুন রুট হল
ঘাটারচর (কেরানীগঞ্জ) থেকে ভুলতা (নারায়ণগঞ্জ) হয়ে ফার্মগেট
ঘাটারচর থেকে মেঘনা ঘাট (কাঁচপুর) হয়ে বসিলা (মোহাম্মদপুর) এবং সায়েন্স ল্যাব
ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ।
বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










