সেরা ছবি কাশ্মীর ফাইলস, সেরা জুটি আলিয়া-রণবীর
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
সোমবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এর আসর। ভারতীয় চলচ্চিত্র জগতে তারকাদের অনবদ্য অবদানকে সম্মানিত করতেই প্রতি বছর সেরা শিল্পীদের হাতে তুলে দেয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার
সোমবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আসর। ভারতীয় চলচ্চিত্র জগতে তারকাদের অনবদ্য অবদানকে সম্মানিত করতেই প্রতি বছর সেরা শিল্পীদের হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। যেখানে ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে।
চলতি বছরের সেরা অভিনেতার খেতাব গিয়েছে রণবীর কাপুরের ঝুলিতে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্যে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছে আলিয়া ভাট।
এদিকে, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেট্টি তার কন্নড় সিনেমা ‘কান্তারা’র জন্য ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’র পুরস্কারে ভূষিত হয়েছেন। বরুণ ধাওয়ান তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের নির্বাচনে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে, রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত অনুপমা জিতেছে ‘টেলিভিশন সিরিজ অফ দ্য ইয়ার’ পুরস্কার।
প্রবীণ অভিনেত্রী রেখাকে তার ‘চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের’ জন্য দেয়া হয়েছে বিশেষ সম্মান। তিনি একটি সোনালি শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন এবং সাদা শাড়িতে থাকা আলিয়ার হাতে তার বিশেষ মুহূর্ত আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্টেজে পুরস্কার নেয়ার সময় দুজনে আলিঙ্গন এবং চুম্বন বিনিময় করেন। অন্যদিকে, হরিহরন ‘সংগীত শিল্পে অসামান্য অবদান’-এর জন্য পুরস্কার জিতেছেন।
দেখে নিন দাদাসাহেব ফালকে পুরস্কারের তালিকা
সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইলস
সেরা পরিচালক: আর বাল্কি (চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র: পার্ট ১)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
মোন্ট প্রমিসিং অ্যাক্টর: ঋষভ শেট্টি (কান্তারা)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মনীশ পল (যুগ যুগ জিয়ো)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: রেখা
সেরা ওয়েব সিরিজ: রুদ্র দ্য এজ অফ ডার্কনেস
সমালোচকদের মতে সেরা অভিনেতা: বরুণ ধাওয়ান (ভেড়িয়া)
বছরের সেরা চলচ্চিত্র: আরআরআর
বছরের সেরা টেলিভিশন সিরিজ: অনুপমা
বছরের সবচেয়ে বহুমুখী অভিনেতা: অনুপম খের (কাশ্মীর ফাইলস)
টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা: ফানা ইশক মে মারজাওয়া জন্য জাইন ইমাম
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: নাগিনের জন্য তেজস্বী প্রকাশ
সেরা পুরুষ গায়ক: মাইয়া মাইনুর জন্য সচেত ট্যান্ডন
সেরা মহিলা গায়িকা: মেরি জানের জন্য নীতি মোহন
সেরা চিত্রগ্রাহক: বিক্রম ভেদা-র জন্য পিএস বিনোদ
সঙ্গীত শিল্পে অসামান্য অবদান: হরিহরন
অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড নিয়ে আপত্তি করেছেন কঙ্গনা রানাওয়াত। যেখানে তার মতে উইনার লিস্ট কেমন সেই তালিকা দিয়েছেন। সঙ্গে দাবি করেন যে ‘নেপো মাফিয়া’রা স্বতঃস্ফূর্ত অভিনেতাদের ক্যারিয়ার ধ্বংস করেছে।
উল্লেখ্য, দাদাসাহেব ফালকেকে বলা হয় ‘দ্য ফাদার অব ইন্ডিয়ান সিনেমা’। তিনি ভারতীয় উপমহাদেশকে সিনেমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তৎকালীন বোম্বে প্রেসিডেন্সির ত্র্যম্বকেশ্বর, যেটি বর্তমানে মহারাষ্ট্র প্রদেশে পড়েছে, সেখানে এক ব্রাহ্মণ পরিবারে ১৮৭০ সালের ৩০ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











