সেরা সুন্দরীর মুকুট ফেরালেন মিস ইউএস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
নোয়েলিয়া ভয়েট
২০২৩ সালে মিস ইউএসএ-এর সেরার খেতাব জিতেছিলেন ২৪ বছর বয়সী নোয়েলিয়া ভয়েট, যিনি ভেনেজুয়েলার বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷ তবে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন এই সুন্দরী৷ বিবিসি জানিয়েছে, এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে তিনি খেতাব ত্যাগের কথা জানিয়েছেন৷
নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে৷ তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনই আপস করবেন না৷ আমাদের স্বাস্থ্য আমাদের সম্পদ৷ আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷ পরের অধ্যায় লেখার সময় এসেছে৷ আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন৷’
ভয়েট আরও লিখেছেন, ‘মিস ইউএসএ হিসেবে আমার যাত্রা অবিশ্বাস্যভাবে অর্থবহ হয়েছে, গর্বের সঙ্গে উটাহ এবং পরে মিস ইউনিভার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি৷ তবে দুর্ভাগ্যবশত, আমি মিস ইউএসএ ২০২৩–এর খেতাব ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি৷’
এদিকে মিস ইউএসএ গত সোমবার একটি বিবৃতিতে সিএনএনকে নিশ্চিত করেছে যে, তারা ভয়েটের খেতাব ত্যাগের সিদ্ধান্তকে সমর্থন করে৷ এর সঙ্গে শিগগিরই নতুন বিজয়ী ঘোষণা করার কথাও জানিয়েছে তারা৷ প্রতিযোগিতার রানারআপ সাভান্না গ্যাঙ্কিয়েভিজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে৷
উটাহ অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করা নোয়েলিয়া ভয়েট গত বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত পর্বে মিস হাওয়াই সাভান্না গ্যাঙ্কিয়েভিজ এবং মিস উইসকনসিন অ্যালেক্সিস লুম্যানসকে হারিয়ে প্রথম ভেনেজুয়েলান–আমেরিকান হিসেবে শিরোপা জেতেন৷
নোয়েলিয়া ভয়েট গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার মুকুট জিতে বলেছিলেন, ‘আপনার এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো- এমন সিদ্ধান্ত নিতে পারার মানসিকতা রাখুন৷’ নিজের সে কথাই রাখলেন তিনি৷
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








