ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৮:৫২:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোনো আসরের ফাইনালে উঠেই বাজিমাত করলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। সেরেনা উইলিয়ামসের রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের মেয়েদের এককে শিরোপা জিতেছেন কানাডার এই টিনএজার।

নিউ ইয়র্কে শনিবার রাতের ফাইনালে ৬-৩, ৭-৫ গেমে জিতেন আন্দ্রেয়েস্কো। ২০০৬ সালে মারিয়া শারাপোভার শিরোপা জয়ের পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম সেট ৬-৩ গেমে হেরে পিছিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই ৩৭ বছর বয়সী তারকা।

২০১৭ সালে সন্তান জন্ম দেওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণের লক্ষে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। ৫-১ গেমে পিছিয়ে থাকার পর টানা চার গেম জিতে ৫-৫ সমতা ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে দুই গেম জিতে উচ্ছ্বাসে মাতেন আন্দ্রেয়েস্কো।

-জেডসি