ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:০৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

সেলিন দিওনের উত্তর আমেরিকা ভ্রমণ বাতিল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

সেলিন দিওন।  পুরোনো ছবি।

সেলিন দিওন। পুরোনো ছবি।

কানাডার কুইবেকের সুপারস্টার সেলিন ডিওন স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে ঘোষণা করেছেন, তিনি উত্তর আমেরিকায় অনুষ্ঠান করতে পারবেন না।

এই গায়িকা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি সত্যিই আশা করছিলাম এখনই সেখানে যাওয়ার জন্য সুস্থ্য হয়ে ওঠবো। কিন্তু আমাকে আরও ধৈর্য ধরতে হবে।’ খবর এএফপি’র।

মহামারীর কারণে কিছুদিন বিরতি দেয়ার পরে, লাস ভেগাসে পারফরম্যান্সের মাধমে ২০২১ সালে নভেম্বর মাসে ডিওন আবার বিশ্ব ভ্রমণ শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

তিনি সেই সময় টুইটার বার্তায় বলেছিলেন, গুরুতর পেশীর খিঁচুনির কারণে অক্টোবরে তার ভ্রমণের তারিখগুলো বাতিল করা হয়েছিল।

ডিওন মার্চ মাস থেকে দুইমাস ধরে ডেনভার থেকে পারফরমেন্স শুরু করে যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫টি নগরীতে অনুষ্ঠান করার আশা করছিলেন।

ডিওনের ম্যানেজার এক বিবৃতিতে জানিয়েছে, তার সেরে যেতে  বেশি সময় লাগার কারণে তারিখগুলো এখন বাতিল করা হয়েছে।

বিবৃতি অনুসারে, মহামারী শুরুর আগে ডিওন তার ‘কারেজ ওয়ারল্ড ট্যুর’-এর অংশ হিসাবে ৫২টি শোতে পারফর্ম করেছিলেন। তিনি বর্তমানে ইংল্যান্ডের বার্মিংহামে ২৫ মে পারফর্ম করার মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করার পরিকল্পনা করছেন।