সেলিব্রিটি নায়িকাদের কম বয়সী বর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপরা। মার্কিন গায়ক নিক জোনাসের সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরই দুজনের বয়স নিয়ে দেশি-বিদেশি শোবিজ জগতের পাশাপশি সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়ার বয়স গত ১৮ জুলাই হয় ৩৬ বছর পূর্ণ হয়। আর তার হবু বর নিকের বয়স একই সময়ে ২৫ বছর। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। হলিউড, বলিউডে এরকম সেলিব্রিটির সংখ্যা কম নয়। যাদের কনে সেলিব্রিটির চেয়ে বরের বয়স কম।
আজকের আয়োজনে এমনই কিছু তারকা অভিনেত্রীর কথা বলব যারা বাস্তব জীবনে তাদের কম বয়সী বর বিয়ে করেছেন।
ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন : সাবেক বিশ্ব সুন্দরী তার চেয়ে বয়সে ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন। ঐশ্বরিয়া রাইয়ের চেয়ে অভিষেক বচ্চন তিন বছরের ছোট।
সাইফ-অমৃতা : বেতাব খ্যাত অভিনেত্রী অমৃতার বয়স ৬০ বছর পূরণ হয় গত ফেব্রুয়ারিতে। বলিউড অভিনেতা সাইফ আলি খান ১৯৯১ সালে ২১ বছর বয়সে বিয়ে করেন ৩১ বছর বয়সী নায়িকা অমৃতা সিংকে। সাইফ-অমৃতা দুজনের বয়সের ব্যবধান ছিল ১০ বছরের। ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও সাইফ পরে কারিনাকে বিয়ে করেন।
বিপাশা-করন : বলিউডের বাঙালি কন্যা বিপাশা বসু বিয়ে করেন তার চেয়ে ৩ বছরের ছোট করন সিং গ্রোবারকে। একসঙ্গে অ্যালোন ছবিতে কাজ করতে গিয়ে দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে।
অর্জুন-মেহর : অভিনেতা অর্জুন রামপাল ১৯৯৮ সালে বিয়ে করেন মেহর জেসিয়াকে। বয়সে জেসিয়া ২ বছরের বড় অর্জুনের চেয়ে। যদিও এই জুটি এখন পরষ্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন।
সোহা-কুনাল : সাইফ আলি খানের বোন সোহা আলি খানও বিয়ে করেন তার চেয়ে চার বছরের ছোট কুনাল খেমুকে। ২০১৫ সালে যখন তাদের বিয়ে হয় তখন কুনালের বয়স ছিল ৩৫ বছর আর সোহার ৩৯।
লিজ টেলর-ল্যারি : লিজ টেলরের অষ্টম অর্থাৎ সর্বশেষ স্বামী ল্যারি ফর্টেন্সকি তার চেয়ে প্রায় ১৭ বছরের ছোট ছিলেন। নির্মাণ শ্রমিক ল্যারির সঙ্গে লিজের পরিচয় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে। লিজের ঘনিষ্ঠ বন্ধু মাইকেল জ্যাকসনের স্বপ্নপুরী নেভারল্যান্ডে ১৯৯১ সালে এই জুটি পরিণয় সূত্রে আবদ্ধ হন। পাঁচ বছর টিকেছিল বিয়েটা। ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদ হলেও ২০১১ সালে লিজ টেলরের মৃত্যু পর্যন্ত তাদের বন্ধুত্বের সম্পর্ক টিকে ছিল। লিজ তার অষ্টম স্বামী ল্যারিকে আদর করে ডাকতেন- ল্যারি দ্য লায়ন বলে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







