সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
বাংলা সাহিত্যজগতে এককথায় সৈয়দ শামসুল হকের পরিচয় ‘সব্যসাচী লেখক’ হিসেবে। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটকসহ শিল্প-সাহিত্যের নানা অঙ্গনে। সৈয়দ শামসুল হক ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৭ ডিসেম্বরে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন ও মাতা হালিমা খাতুন। সৈয়দ সিদ্দিক হুসাইন পেশায় ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার।
সৈয়দ হক তার বাবা-মায়ের আট সন্তানের মধ্যে ছিলেন জ্যেষ্ঠতম। সৈয়দ হকের শিক্ষাজীবন শুরু হয় কুড়িগ্রাম মাইনর স্কুলে। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রাম ইংলিশ হাই স্কুলে। তার পিতার ইচ্ছায় তিনি ঢাকায় চলে আসেন এবং ভর্তি হন পুরান ঢাকার কলেজিয়েট স্কুলে। ১৯৫০ খ্রিষ্টাব্দে তিনি গণিতে লেটার নিয়ে ম্যাট্রিক পাস করেন।
প্রথমে পিতার ইচ্ছায় বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেও পরে তিনি জগন্নাথ কলেজে মানবিক শাখায় ভর্তি হন এবং লজিকে লেটারসহ আইএ পাস করেন। অতঃপর তিনি ইংরেজিতে অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তৃতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করে আর পরীক্ষা দেননি। ১৯৫১ খ্রিষ্টাব্দে ‘অগত্যা’ নামে একটি ম্যাগাজিনে তার প্রথম প্রকাশিত লেখাটি ছিল একটি গল্প। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তার প্রথম গল্পগ্রন্থ ‘তাস’, ১৯৫৯ খ্রিষ্টাব্দে প্রথম উপন্যাস ‘এক মহিলার ছবি’, ১৯৬১ খ্রিষ্টাব্দে প্রথম কাব্যগ্রন্থ ‘একদা এক রাজ্যে’ প্রকাশিত হয়। তার লেখা উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নূরলদীনের সারাজীবন’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘গণনায়ক’, ‘ঈর্ষা’। উপন্যাসের মধ্যে রয়েছে ‘খেলারাম খেলে যা’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘পরানের গহিন ভিতর’, নাভিমূলে ভস্মধার’, ‘আমার শহর ঢাকা’, ‘বৃষ্টি ও জলের কবিতা’ প্রভৃতি। গান লিখেও খ্যাতি অর্জন করেছেন সৈয়দ হক। ১৯৬৬ খ্রিষ্টাব্দে পান বাংলা একাডেমি পুরস্কার।
সৈয়দ শামসুল হক তার কর্মজীবনের প্রায় সাত বছর কাটিয়েছেন লন্ডনে বিবিসি বাংলা বিভাগের সঙ্গে। সংবাদ পরিবেশন করেছেন ১৯৭১ খ্রিষ্টাব্দে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ খ্রিষ্টাব্দের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই দিকপাল। তাকে জন্মশহর কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশে দাফন করা হয়।
- মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর
- দেশের সবচেয়ে রঙিন পাখি: প্রকৃতির ক্যানভাসে জীবন্ত ছবি
- মিস ইউনিভার্সের মঞ্চে বাঙালি সাজে মাহি
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটনের চুল নিলামে বিক্রি
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকাসহ দুই জেলায়
- যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩
- ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
- ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি
- তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান
- বরিশাল: নদী, ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের স্মৃতিবিজড়িত জনপদ
- সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি
- ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী
- অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫
- মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম
- ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী
- ‘ড্যাডি, প্লিজ আমাকে মেরো না’-৯১১ কলে শিশুর আকুতি
- আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস আজ
- রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
- সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি
- কুমিল্লা জেলা: ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ জনপদ
- পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫
- বৃষ্টিবাদলে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম নাভিশ্বাস ভোক্তার
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
- অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর
- ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস
- যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
- `২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়`


